সরাইলে “হেল্পিং হ্যান্ডস নেটওয়ার্কের” উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ , ৮ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে “হেল্পিং হ্যান্ডস নেটওয়ার্কের” উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র রমজানে অসহায় ও হতদরিদ্র লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ” হেল্পিং হ্যান্ডস নেটওয়ার্ক” নামক একটি মানবিক সংগঠন। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের কিছু সংখ্যক উদ্যমী, শিক্ষিত ও কর্মজীবি যুবকদের উদ্যোগে গড়ে ওঠা ” হেল্পিং হ্যন্ডস নেটওয়ার্ক” স্থানীয় এলাকার অসহায় ও হতদরিদ্র লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। সংগঠনের সদস্যদের নিজস্ব আয়ের বিশেষ একটি অংশ দিয়ে সংগঠনের আর্থিক ফান্ড সৃষ্টি করা হয়েছে। সংগঠনের চলমান এ মানবিক কার্যক্রমের কর্মপরিধি পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় প্রসারিত করা হবে বলে সংগঠন সূত্র জানিয়েছে।
পবিত্র মাহে রমজানে হত দরিদ্র লোকজনের মাঝে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণসহ সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন হেল্পিং হ্যান্ডস নেটওয়ার্কের সভাপতি ফয়সাল মাহমুদ জুয়েল, সহসভাপতি মো. শহিদুল আলম শাওন, ইয়াছির আরাফাত তুহিন, মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল হক রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম রিজভী, সাংগঠনিক সম্পাদক অমিত সরকার, সাংগঠনিক সম্পাদক-২ আশরাফুর রহমান রবিন ও কোষাধ্যক্ষ রেজাউল করিম তানভীর।











আপনার মন্তব্য লিখুন