সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ঝোঁপঝাড় থেকে জীবিত নবজাতক শিশু উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ , ৭ মার্চ ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ঝোঁপঝাড় থেকে জীবিত নবজাতক শিশু উদ্ধার
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ঝোঁপঝাড় থেকে জীবিত এক মেয়ে নবজাতকক শিশুকে উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া খেলার মাঠের বিপরীতে ঢাকা- সিলেট মহাসড়কের পাশের ঝোঁপঝাড় থেকে কাঁথায় মোড়ানো নবজাতক শিশুটি উদ্ধার করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রফিকুল হাসান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সরাইল থানার টহল টিম নবজাতক শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে শিশুটির বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে অবহিত করা হয়েছে।
ওসি আরও বলেন, কোনো দম্পতি এই নবজাতক মেয়ে শিশুকে দত্তক নিতে চাইলে সমাজসেবা অফিসের উপ-পরিচালক বরাবর আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে নিঃসন্তান ও স্বচ্ছল দম্পতি অগ্রাধিকার পাবেন।











আপনার মন্তব্য লিখুন