৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

কাতারে সড়ক দুর্ঘটনায় সরাইলের আল আমিন নিহত   

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ , ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

কাতারে সড়ক দুর্ঘটনায় সরাইলের আল আমিন নিহত   

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

কাতারে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আল আমিন নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ৫টায় কর্মস্থলে যাওয়ার পথে কাতারের মাইজার এলাকায় সিগনালে টার্নিং নেওয়ার সময় এ দুর্ঘটনায় ঘটে।

নিহত আল আমিন  ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় একই এলাকার  মোহাম্মদ মেহেদী নামে অপর একজন গুরুতর আহত অবস্থায় কাতার হামাদ মেডিকেল হসপিটালের আইসিইউতে ভর্তি আছে। তাছাড়া আরো চারজন আঘাত প্রাপ্ত অবস্থায় চিকিৎসাধীন আছে।

পারিবারিক সূত্র জানা যায়, নিহত আল আমিন জীবিকার তাগিদে ১৭ বছর আগে কাতারে পাড়ি জমান। তিনি ভিলার ব্যবসার পাশাপাশি কাতারে নিজস্ব কোম্পানি পরিচালনা করতেন। নিহত আল আমিনের স্ত্রী ও এক সন্তান রয়েছে।

বাংলাদেশ দূতাবাস ও কাতারের সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে নিহতের মরদেহ খুব শীঘ্রই দেশে পৌঁছানোর কথা জানান নিকটস্থ স্বজনরা।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন