৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

ঢাকা-সিলেট মহাসড়কে এনা বাসে পুলিশের তল্লাশি, ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ , ২৯ ডিসেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

ঢাকা-সিলেট মহাসড়কে এনা বাসে পুলিশের তল্লাশি,  ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাহমিনা সরকার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরাইল থানা পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ (গোগদ) নামক স্থানে সবুজ বাংলা হোটেলের সামনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়।

আটক তাহমিনা সরকার  ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম দক্ষিণ পাড়ার আব্দুল বারেকের মেয়ে।

  সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসানের নির্দেশনায় উক্ত অভিযানে নেতৃত্ব দেন সরাইল থানার এসআই মো. আবু তাহের এবং এএসআই রুবেল আকন্দসহ সঙ্গীয় ফোর্স। পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় তাহমিনা সরকার এনা পরিবহনের যাত্রীবেশে মাদক বহন করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। আটককৃত মাদকদ্রব্যসহ তাকে সরাইল থানায় নিয়ে আসা হয়।

 এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। তল্লাশিকালে তাহমিনা সরকারের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন