৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে জাসাস এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে জাসাস এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

 জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস এর উপজেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা জাসাস এর সভাপতি আশরাফুল করিম রিপণ ঠাকুর এর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মিনহাজুল হোসেন জাকির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া। বক্তব্য দেন সরাইল উপজেলা জাসাসের সিনিয়র  যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মোশারফ আলী, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, অরুইয়াল ইউনিয়ন জাসাসের আহবায়ক আমির হোসেন দুর্জয়, সদস্য সচিব রবি হোসেন, চুন্টা ইউনিয়ন জাসাসের আহবায়ক খোকন,  নোয়াগাঁও ইউনিয়ন জাসাসের আহবায়ক আলামিন বাদশা ও সদস্য সচিব মঞ্জু প্রমুখ।

সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীসহ জাসাস এর বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন