৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠান, মঞ্চে ব্যরিস্টার রুমিন ফারহানা, বিএনপি ও অঙ্গসংগঠনের অনুষ্ঠান বর্জন 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠান, মঞ্চে ব্যরিস্টার রুমিন ফারহানা, বিএনপি ও অঙ্গসংগঠনের অনুষ্ঠান বর্জন 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারবর্গকে বিশেষ সংবর্ধণা দিয়েছেন সরাইল উপজেলা প্রশাসন। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ স্বাধীনতা হলরুমে উক্ত সংবর্ধণা অনুষ্ঠান হয়।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, সরাইল থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা জামায়াতের আমির এডভোকেট মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন।

এ সময় সরাইল উপজেলা জামায়াতের সেক্রেটারি এনাম খা, উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন মাস্টার, সদস্য সচিব নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদি হাসান পলাশ, উপজেলা কৃষক দলের আহবায়ক মশিউর রহমান মাস্টার, উপজেলা নবীন দলের আহবায়ক অনিক হোসেন মৃধা ও তরুণ দলের আহবায়ক মো. ছাদেক মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহ এর কোরআন তেলাওয়াত ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা রহমত আলী।

অনুষ্ঠানের এ পর্যায়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যরিস্টার রুমিন ফারহানা। ব্যরিস্টার রুমিন ফারহানা অতিথি হিসেবে মঞ্চে ওঠার পর অনুষ্ঠানের ছন্দ পতন হয়। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল ও নবীন দলসহ অনুষ্ঠানে উপস্থিত অনেক দলীয় নেতা-কর্মী অনুষ্ঠান বর্জন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যেতে দেখা যায়। এক পর্যায়ে মঞ্চে উপবিষ্ট অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর মঞ্চ থেকে নেমে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে অনুষ্ঠানের কার্যক্রম অব্যাহত থাকে তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠান সমাপ্ত হয়।

এ ব্যপারে সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি মোবারক হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ দে, জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপনসহ আমাদের অনেক দলীয় নেতা-কর্মী উক্ত অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় আমরা অনুষ্ঠান ত্যাগ করেছি।

সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মো: নুর আলম মিয়া বলেন, এ অনুষ্ঠানে শুধু রুমিন ফারহানাকে কেন দাওয়াত করা হল, আমাদের এখানকার আরও তিনজন কেন্দ্রীয় নেতা রয়েছেন; অথচ তাদেরকে দাওয়াত করা হয়নি। এর প্রতিবাদে উপজেলা বিএনপি সহ অঙ্গ – সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করেছেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন বলেন, সবাইকে দাওয়াত দেয়া হয়েছে। সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়েছে। উপজেলা বিএনপির অনুষ্ঠান বর্জন প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও বিষয়টি এড়িয়ে যান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন