৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে পূজা উদযাপন কমিটিকে সহযোগিতা করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৫০ পূর্বাহ্ণ , ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে পূজা উদযাপন কমিটিকে সহযোগিতা করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ

প্রেস বিজ্ঞপ্তি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিভিন্ন স্থানে উদযাপিত দূর্গা পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত রাখতে প্রয়োজনীয় সহযোগিতা করতে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বুধবার (৯ অক্টোবর)  এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি দলীয় নেতা-কর্মীদের এ নির্দেশনা দেন। নিচে প্রেস বিজ্ঞপ্তিটি দেওয়া হলো:

প্রেস বিজ্ঞপ্তি: ” বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে, সরাইল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে জানানো যাচ্ছে যে, আগামীকাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে।

উক্ত দূর্গা পূজা উদযাপন কালীন সময়ে স্ব স্ব এলাকার পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত রাখতে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

পাশাপাশি আওয়ামী দোসররা কিংবা দূস্কৃতিকারীরা  যাতে কোন ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড ঘটিয়ে আমাদের সরাইল উপজেলার ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেই বিষয়ে সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করা গেল।

অনুরোধক্রমে:-

এডভোকেট মোঃ নুরুজ্জামান লস্কর তপু

সাধারণ সম্পাদক

সরাইল উপজেলা বিএনপি।

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

(প্রয়োজনে -মোবাইল নং -০১৭১৪-৬৮৯৩১৮, ০১৭১১-৪৫৫৯৬৭ )

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন