৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত  সরাইলের শানু মিয়া, বাড়িতে শোকের মাতম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত  সরাইলের শানু মিয়া, বাড়িতে শোকের মাতম

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শানু মিয়া (৪৫)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৩ টায় বাহরাইনের সালমানিয়া হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ৫ দিন আগে বাহরাইনের আলি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শানু মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহত শানু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়া বন্দেরবাড়ির মৃত মো: ওয়াদ আলী মিয়ার পুত্র। শানু মিয়ার ছোট ভাই রোবেল মিয়া জানান, ১৪ বছর আগে তার বড় ভাই শানু মিয়া জীবিকার টানে বাহরাইনে পাড়ি জমান। ইতিমধ্যে ৪ বার তিনি ছুটিতে দেশে এসেছেন।

পারিবারিকভাবে রোকসানা, হাফসানা ও ফাতেমা নামে ৩ মেয়ের জনক তিনি। সর্বশেষ ৩ মাসের ছুটি কাটিয়ে গত ৯ দিন আগে ফের বাহরাইন গিয়েছেন শানু মিয়া।  বাহরাইনে কর্মরত এক আত্বীয়ের মাধ্যমে পরিবারের কাছে সড়ক দুর্ঘটনায় শানু মিয়া নিহত হওয়ার খবর আসে। এ খবরে পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া।

 স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এখানকার আকাশ বাতাস। এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

শানু মিয়ার এতিম তিন কন্যা সন্তান তাদের পিতার লাশ এবং স্বামীহারা কোহিনূর বেগম তার স্বামীর লাশ দেশে এনে এক নজর দেখার আকুতি জানিয়েছেন। এ ব্যপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন অসহায় পরিবারের লোকজন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন