৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে সিরাতুন্নবী মহাসম্মেলন অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে সিরাতুন্নবী মহাসম্মেলন অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিরাতুন্নবী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদ সরাইল উপজেলা শাখার উদ্যোগে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উক্ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

হেফাজত ইসলাম সরাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম খন্দকারের সঞ্চালনায়  অনুষ্ঠিত উক্ত মহাসম্মেলনে বক্তব্য রাখেন মুফতি রায়হান উদ্দিন, মুফতি কেফায়েত উল্লাহ আল মাহদি, মুফতি মুর্শিদ চৌধুরী, মুফতি মনিরুজ্জামান, মুফতি সালমান কাশেমী, মুফতি ইয়াছিন, মুফতি বাকি বিল্লাহ, হাফেজ মাওলানা এহসান উল্লাহ, মাওলানা জুবায়ের আহমেদ, মুফতি সুলাইমান, মাওলানা সাইফুর রহমান হাবিবী ও মাওলানা  সিফাত জামিল ।

উক্ত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, রাসুলের (সা.) শাণে যদি বাংলার মাটিতে কোন নাস্তিক মুর্তাদ কটূক্তি করে, রাসুলকে গালি দেয় তবে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করব। তাদের বিচার বাংলার মাটিতে হবে। রাসুলকে নিয়ে কটুক্তিকারীদের বিরূদ্ধে সর্বোচ্চ বিচারের আইন পাস করতে হবে। রাসুলের দুশমনদের ফাঁসি দিতে হবে। তিনি আরও বলেন আল্লাহ এক, রাসুল সবার এক, আমাদের কাবা কেবলা এক, শরীয়ত এক। অতএব দ্বন্ধ ভুলে যান। আমরা সবাই এক। ধর্মের ব্যাপারে আমরা ওলামায়ে কেরামদের নেতা মানব। কোন বিষয়ে কোন ধরণের দাঙ্গা ফ্যাসাদ ও বিশৃঙ্খলা করা যাবে না।

আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদ সরাইল উপজেলা শাখাসহ হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও তৌহিদি জনতা উক্ত মহাসম্মেলনে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন