৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে “জয়ধরকান্দি ফুটবল টুর্নামেন্ট” আনুষ্ঠানিক উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে “জয়ধরকান্দি ফুটবল টুর্নামেন্ট” আনুষ্ঠানিক উদ্বোধন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭সেপ্টেম্বর) বিকালে উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বিশেষ অতিথি হিসেবে উক্ত খেলায় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. নরুল আমিন মাস্টার, সরাইল উপজেলা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা মো. মিজান, আহাদ মেম্বার ও শহিদ মিয়া প্রমুখ।

জয়ধরকান্দী ফুটবল একাদশ ও ধর মন্ডল ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে জয়ধরকান্দী ফুটবল একাদশ বিজয়ী হয়। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী বিশেষ ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উক্ত খেলা উপভোগ করেন।

 উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি হিসেবে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, সরাইল উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম জয়ধরকান্দি। বিএনপির ঘাঁটি হিসেবেও এই গ্রামের যথেষ্ঠ সুনাম রয়েছে। জয়ধরকান্দী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে এলাকাবাসীর মিলন মেলা হয়েছে। মাদক সমাজকে যেভাবে গ্রাস করছে, এ থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।

 তিনি আরও বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন