৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি অটোরিকশার গ্যারেজে ব্যাটারিতে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জহিরুল ইসলাম নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (মধ্যপাড়া) এলাকায় আটোরিকশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জহিরুল ইসলাম উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (পশ্চিমপাড়া) এলাকার মৃত আমির খানের ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিক্সা চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (মধ্যপাড়া) সুমন মিয়ার রিকশার গ্যারেজে তার রিকশার ব্যাটারিতে চার্জ দিতে যায়। এ সময় গ্যারেজে পরে থাকা বিদ্যুতের তার অসাবধানতাবশত জহিরুল ইসলামের বাম পায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় এলাকার বাসিন্দা জীবন মিয়াসহ এলাকার কয়েকজন লোক মিলে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করে।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন