EN

মেঘনা নদীতে ভাসমান লাশ উদ্ধার

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:42 pm , 30 May 2024, Thursday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মেঘনা নদীতে ভাসমান লাশ উদ্ধার

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৩৮) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর বাজারের পাশেই মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির (পুরুষের) লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।

 সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আজবপুর বাজারের পাশেই মেঘনা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নামবল পরিচয় এখনো জানা যায়নি।  শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার বয়স আনুমানিক ৩৮ হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন