EN

সরাইলে বহি:স্কৃত হয়েও চমক দেখালেন ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ, জামানত হারালেন ৪জন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:02 am , 10 May 2024, Friday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে বহি:স্কৃত হয়েও চমক দেখালেন ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ, জামানত হারালেন ৪জন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

বিএনপি থেকে বহি:স্কৃত হয়েও ভাইস চেয়ারম্যান পদে ৩৫ হাজার ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়ে নির্বাচিত হয়ে চমক দেখালেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি হানিফ আহমেদ সবুজ (তালা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দি সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক-১ মো: হোসেন মিয়া (টিউবওয়েল) পেয়েছেন ২৮ হাজার ৮৫২ ভোট।

দলীয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়াই তিনিসহ মহিলা ভাইস চেয়ারম্যান পদের অপর প্রার্থী বিএনপি নেত্রী শামীমা আক্তারকে (প্রজাপতি প্রতীক) দল থেকে বহি:স্কার করা হয়।

বিএনপি থেকে বহি:স্কার হয়েও  ৬ হাজার ৯৫৫ ভোটের বিশাল ব্যবধানে ভাইস চেয়ারম্যান পদে  বিজয়ী হয়ে এলাকায় চমক সৃষ্টি করেছেন হানিফ আহমেদ সবুজ।

৮মে অনুষ্ঠিত সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে  মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এদের মধ্যে মো: আলতাফ হোসেন (চশমা) পেয়েছেন ১৪ হাজার ৬০৫ ভোট, মো: সোহেল মিয়া (টিয়া পাখি) পেয়েছেন ৭ হাজার ২৫০ ভোট, কাউছার ( উড়োজাহাজ) পেয়েছেন ৪ হাজার ৭৯১ ভোট ও মো: এনাম খান (মাইক) পেয়েছেন ২ হাজার ৬৩৪ ভোট।

নির্বাচনী আইন অনুযায়ী মোট কাস্টিং ভোটের ১৫ ভাগ ভোট না পেলে জামানত হারাবেন।  নির্বাচনে মোট ২ লক্ষ ৭০ হাজার ৬৬৪ ভোটারের মধ্যে মোট কাস্টিং ভোট ৯৭ হাজার ৪৬১ ভোট। এ হিসাবে ভাইস চেয়ারম্যান পদে জামানত হারালেন  মো: আলতাফ হোসেন(চশমা), মো: সোহেল মিয়া (টিয়া পাখি), কাউছার (উড়োজাহাজ) ও মো: এনাম খান (মাইক)।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন