EN

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারালেন ৭ জন, ভোট দেন নি ৬৩.৯৪ ভাগ ভোটার

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:24 pm , 9 May 2024, Thursday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারালেন ৭ জন, ভোট দেন নি ৬৩.৯৪ ভাগ ভোটার

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে মো: শের আলম মিয়া (মোটরসাইকেল প্রতীক) ৩৯ হাজার ৩০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী  মোঃ রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২৮ হাজার ৯৪৪ ভোট।

নির্বাচনে প্রতিদ্বন্দী অন্যান্য প্রার্থীদের মধ্যে মো: আবু হানিফ (কাপ পিরিচ) ১২হাজার ৩৮০ভোট, মো: মুখলেছুর রহমান (আনারস) ১০ হাজার ৯৩৯ ভোট ও মো: জামাল (দোয়াত কলম) পেয়েছেন ২ হাজার ৪৭২’ভোট।  চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ মনোনয়ন পত্র জমা দিলেও প্রতীক বরাদ্ধের পরদিন  নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তবে ব্যালটে তার প্রতীক টেলিফোন থাকায় তিনি পেয়েছেন ৬১১ ভোট।

নির্বাচনে মোট ২ লক্ষ ৭০ হাজার ৬৬৪ ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৯৭ হাজার ৫৫০ জন। এ হিসেবে নির্বাচনে ভোট প্রদান করেছেন ৩৬.০৬ ভাগ ভোটার এবং ভোট দেন নি ৬৩.৯৬ ভাগ ভোটার।

 নির্বাচনী আইন অনুযায়ী মোট কাস্টিং ভোটের ১৫ ভাগ ভোট  না পেলে জামানাত বাজেয়াপ্ত হবে। এ হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী ৩জন ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি ৪জনসহ মোট ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন।  চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জামানত হারালেন মো: আবু হানিফ (কাপ-পিরিচ), মো: মুখলেছুর রহমান (আনারস) ও মো: জামাল মিয়া (দোয়াত কলম)।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে হানিফ আহমেদ সবুজ (তালা প্রতীক)  ৩৫ হাজার ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসেন মিয়া (টিউবওয়েল) পেয়েছেন২৮ হাজার ৮৫২ ভোট। প্রতিদ্বন্দি অন্যান্য প্রার্থীর মধ্যে মো: আলতাফ হোসেন (চশমা) পেয়েছেন ১৪ হাজার ৬০৫ ভোট, মো: সোহেল মিয়া (টিয়া পাখি) পেয়েছেন ৭ হাজার ২৫০ ভোট, কাউছার ( উড়োজাহাজ) ৪ হাজার ৭৯১ ভোট ও মো: এনাম খান (মাইক) পেয়েছেন ২ হাজার ৬৩৪ ভোট।

 

এদের মধ্যে জামানত হারালেন মো: আলতাফ হোসেন(চশমা), মো: সোহেল মিয়া (টিয়া পাখি), কাউছার (উড়োজাহাজ) ও মো: এনাম খান (মাইক)।

 

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকেয়া বেগম ৩১ হাজার ১৮৬ (হাঁস প্রতীক)  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবেদা বেগম (ফুটবল) পেয়েছেন ২৩ হাজার ৯৬৮ ভোট। প্রতিদ্বন্দি অন্যান্য প্রার্থীদের মধ্যে শামীমা আক্তার (প্রজাপতি) ২১ হাজার ৭৪৬ ভোট ও মোছা:শিরিনা আক্তার (কলস) পেয়েছেন ১৬ হাজার ৬৯০ ভোট।

সরাইল উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মাহবুবুল হক স্বাক্ষরিত নির্বাচনী ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন