EN

দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আল মামুন খানকে প্রধান আসামী করে হত্যা মামলা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:25 pm , 16 April 2024, Tuesday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আল মামুন খানকে প্রধান আসামী করে হত্যা মামলা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কামাল মিয়া নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এশিয়ান টেলিভিশন ও ভোরের ডাক পত্রিকার সরাইল প্রতিনিধি সাংবাদিক আল মামুন খানকে প্রধান আসামী করে ১১৯ জনের নামে এবং অজ্ঞাত নামা ৫০/৫৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত কামাল মিয়ার পুত্র তোফায়েল মিয়া।  সরাইল থানার মামলা নং ২২, তারিখ: ১৫/০৪/২০২৪। মামলায় দ্বিতীয় আসামী করা হয়েছে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছমা আক্তারকে।

এ ব্যপারে সাংবাদিক আল মামুন খান বলেন, খাস জমির ধান কাটাকে কেন্দ্র করে শাহজাদাপুর গ্রামে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করি। এতে ক্ষিপ্ত হয়ে একটি পক্ষ প্রতিহিংসার বশ:বর্তী  আমাকে হয়রানির উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হত্যা মামলার প্রধান আসামী করেছে।  সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার নামে করা এই মিথ্যা মামলা থেকে আমাকে অব্যাহতির দাবি জানাই।

উল্লেখ্য ফসলী জমির ধান কাটাকে কেন্দ্র করে শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে কামাল মিয়া(৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়। সংঘর্ষে পুলিশসহ আহত হয় উভয় পক্ষের ২০জন।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, কামাল মিয়া হত্যার ঘটনায় মঙ্গলবার(১৫ এপ্রিল) রাতে নিহতের ছেলে তোফায়েল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন