EN

মনোনয়ন পত্র দাখিল করলেন মো: শের আলম মিয়া, সকলের দোয়া ও সহযোগিতা কামনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:19 am , 16 April 2024, Tuesday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মনোনয়ন পত্র দাখিল করলেন মো: শের আলম মিয়া, সকলের দোয়া ও সহযোগিতা কামনা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন  সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা  আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক  মো: শের আলম মিয়া। এছাড়া চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১০ জন।   ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: শের আলম মিয়াসহ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারী বাকী ১০ জন হলেন বিএনপি নেতা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সমাজসেবক মো: জামাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট মোখলেছুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. নাজিম উদ্দিন ভাসানী, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি যুবলীগের সাবেক সম্পাদক রাজিব আহমেদ রাজ্জি, মোহাম্মদ শাহেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্য নির্বাহি কমিটির সদস্য ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: আবু হানিফ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক ও সেলিম খন্দকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সেলিম খন্দকার।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন হানিফ আহমেদ, কাউছার মিয়া, মো: আলতাফ হোসেন, মো: হোসেন মিয়া ও মো: এনাম খান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন শামীমা আক্তার, আবেদা বেগম, রোকেয়া বেগম ও মো: শিরিনা আকতার।

 ঘোষিত তফছিল অনুযায়ী আগামী ৮মে সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।  মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্ধ ২৩ এপ্রিল।

নির্বাচনকে সামনে রেখে অন্যান্য প্রার্থীদের মত  চেয়ারম্যান প্রার্থী মো: শের আলম মিয়া উপজেলার নয়টি ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মতবিনিময় সভা করাসহ বিভিন্ন ইউনিয়নের পাড়া, মহল্লায় গড়ে তুলেছেন নিজস্ব কর্মী ও সমর্থক বাহিনী।

সরাইল উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলার তৃণমূল পর্যায়ে রয়েছে তার ব্যপক জনপ্রিয়তা। এছাড়া বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করে বিজয়ী হতে না পারলেও উল্লেখযোগ্য ভোট পেয়ে তিনি বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন। ছাত্রলীগের রাজনীতির সিঁড়ি বেয়ে সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে সাফল্যের সহিত দায়িত্ব পালন করেছেন। তরণ প্রজন্মের কাছে ব্যপক জনপ্রিয় মো: শের আলম মিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত হতে পারেন বলে ধারণা করছেন এলাকাবাসী। এ ব্যপারে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: শের আলম মিয়া সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন