EN

মনোনয়ন পত্র দাখিল করলেন আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:41 pm , 15 April 2024, Monday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মনোনয়ন পত্র দাখিল করলেন আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার

 

 এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপি নেতা ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার।

এছাড়া চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১০ জন।   ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার ছাড়াও চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারী বাকী ১০ জন হলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সমাজসেবক মো: জামাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট মোখলেছুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. নাজিম উদ্দিন ভাসানী, সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি যুবলীগের সাবেক সম্পাদক রাজিব আহমেদ রাজ্জি, মোহাম্মদ শাহেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্য নির্বাহি কমিটির সদস্য ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: আবু হানিফ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক ও সেলিম খন্দকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সেলিম খন্দকার।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন হানিফ আহমেদ, কাউছার মিয়া, মো: আলতাফ হোসেন, মো: হোসেন মিয়া ও মো: এনাম খান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন শামীমা আক্তার, আবেদা বেগম, রোকেয়া বেগম ও মো: শিরিনা আকতার।

 ঘোষিত তফছিল অনুযায়ী আগামী ৮মে সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।  মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্ধ ২৩ এপ্রিল।

নির্বাচনকে সামনে রেখে অন্যান্য প্রার্থীদের মত আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার উপজেলার নয়টি ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মতবিনিময় সভা করাসহ বিভিন্ন ইউনিয়নের পাড়া, মহল্লায় গড়ে তুলেছেন নিজস্ব কর্মী ও সমর্থক বাহিনী।

আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্যারিয়ারে সরাইল উপজেলা ছাত্রদল ও যুবদলে গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন সফলতার সহিত দায়িত্ব পালন করার পাশাপাশি দীর্ঘ এক যুগেরও বেশি সময় সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নব্বই দশক থেকে শিক্ষকতা শুরু করে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একই বিদ্যালয়ের পাশে নিজের জায়গায় তিনি সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল ও ফারজানা ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এছাড়া তাঁর সহধর্মিনী সৈয়দা ফারজানা খানম সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পারিবারিকভাবে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর বড় পুত্র ডাক্তার জোহেব আল হাসনাঈন আদ দ্বীন মেডিকেল কলেজের শিক্ষক। অপর পুত্র ডাক্তার জিসান আল হাসনাঈন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর  হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া একমাত্র মেয়ে জারিন জার্নাজ স্নিগ্ধা ঢাকার একটি মেডিকেল কলেজে এমববিএস ফাইনাল ইয়ারে অধ্যয়নরত রয়েছেন।

রাজনৈতিক ও শিক্ষকতা জীবনের দীর্ঘ ক্যারিয়ারে আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডসহ তৃণমূল পর্যায়ে বেশ পরিচিত ও জনপ্রিয়।  এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটারদের আস্থা অর্জন করতে পারলে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিজয়ী হবেন বলে ধারণা করছেন অনেকেই।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন