৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বর্ষবরণ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ , ১৪ এপ্রিল ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে বর্ষবরণ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাসরিন সুলতানা, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: ইসমত আলী, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার নোমান মিয়া, সরাইল উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সরাইল উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল জব্বার, সরাইল উপজেলা আওয়ামী লীগ নেতা মো: মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সরাইল ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের লোকজন উক্ত র‍্যালি ও আলোচসভা সভায় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন