EN

সরাইল থানার উদ্যোগে ঝোপঝাড় পরিস্কার অভিযান

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:09 pm , 1 April 2024, Monday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইল থানার উদ্যোগে ঝোপঝাড় পরিস্কার অভিযান

 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার উদ্যেগে  ঝোপঝাড় পরিস্কার অভিযান উদ্বোধন করা হয়েছে। সোমবার(১ এপ্রিল) সকাল ১১ টায় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধর্মতীর্থের কুটিয়াবিলের রাস্তার দুপাশের ঝোপঝাড় পরিস্কার অভিযান উদ্বোধন করা হয়।

এ কাজের উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া,  সরাইল সার্কেলের এ এসপি  রকিবুল হাসান ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।

 

ঝোপঝাড়ে ওঁৎ পেতে থেকে ডাকাতরা আঞ্চলিক এই সড়কটি দিয়ে চলাচলকারী যানবাহনে ডাকাতির চেষ্টা করে থাকে। জননিরাপত্তা চিন্তা করে এই ধরনের পরিস্কার অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী এবং সরাইল থানার এই উদ্যোগের প্রশংসাও করছেন অনেকেই। পরিস্কার কার্যক্রমে অংশ গ্রহন করেন অনেক স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নকর্মী। সড়কটির দুই পাশের ঝোপঝাড় পরিস্কার না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানা গেছে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন