EN

সরাইল প্রেসক্লাবের ইফতার মাহফিল, অতিথিদের মিলনমেলা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:51 pm , 31 March 2024, Sunday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইল প্রেসক্লাবের ইফতার মাহফিল, অতিথিদের মিলনমেলা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

 

 ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক, প্রেসক্লাবের আজীবন সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিলনমেলা হয়। শুক্রবার (২৯ মার্চ) বাদ আছর জেলা পরিষদ ডাক বাংলোয় ইফতার মাহফিল হয়।

সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সাবেক এমপি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব  অধ্যক্ষ ড. মোঃ শাহজাহান আলম সাজু, সংরক্ষিত নারী আসনে সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারি, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা পীরজাদা আফজালুর রহমান, বাচসাসের সাবেক সভাপতি খন্দকার রফিকুজ্জমান, মাছরাঙা টিভির বার্তা সম্পাদক শাহ মোঃ মোতাসিন বিল্লাহ, দৈনিক প্রভাত এর নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি বদর উদ্দিন বদু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাশেদ, অ্যাডভোকেট তানবীর হোসেন কাউছার, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ রকিবুল হাসান, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মো; শের আলম মিয়া, অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী, সরাইল উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন, রিপোর্টাস ইউনিটির সভাপতি মো: নুরুল হুদা, সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, সকালের সময় প্রতিনিধি শরীফ উদ্দিন, আমাদের সময় প্রতিনিধি আলমগীর, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মোঃ রিমন খান, দৈনিক জনতা প্রতিনিধি রাকিবুর রহমান রকিব, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও দৈনিক ফ্রন্টিয়ার সম্পাদক আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ কামরুজ্জামান ইউসুফ (দৈনিক সংবাদ), সহ-সভাপতি মো: সামছুল আরেফিন ( দৈনিক প্রভাত), যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি শেখ মো: ইব্রাহিম, অর্থ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোহাম্মদ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক দৈনিক খবর ও বিজয় টিভির প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মো: জহিরুল ইসলাম রিপণ, দপ্তর সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মো: মুরাদ খানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দেশও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের ইমাম শেখ মো: আমান উল্লাহ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন