EN

সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:52 pm , 11 March 2024, Monday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের সাথে মতমিনিময় সভা করেছেন সরাইল উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে সোমবার(১১ মার্চ) বাদ আছর উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিক উদ্দিন ঠাকুর।

 

সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সহসভাপতি সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, সহসভাপতি মো: সামছুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো: ইব্রাহিম, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপণ, দপ্তর সম্পাদক মো: মুরাদ খান, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন ও  স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল মিয়া উপস্থিত ছিলেন।

সভায় সরাইল উপজেলা পরিষদ ও সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির সকল সাংবাদিকদের অভিনন্দন জানানো হয়।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন