EN

সরাইলে ইফতার সামগ্রী বিতরণ করলেন কাতার প্রবাসী হাফেজ আবুল বাশার 

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:37 pm , 6 March 2024, Wednesday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইলে ইফতার সামগ্রী বিতরণ করলেন কাতার প্রবাসী হাফেজ আবুল বাশার 

 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অসহায় ও দরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কাতার প্রবাসী হাফেজ আবুল বাশার।  এ কাজে তাকে উৎসাহ প্রদান করেন তার বাবা মোঃ আবুল খায়ের।

বুধবার (৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা সদরের নিজ সরাইল গ্রামে  হাফেজ আবুল বাশারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা এহসানুল্লাহ সাহেব।  এ সময় মাওলানা মঈনুল হোসেন খন্দকার, সাংবাদিক এসকে ইউসুফ, নুরুল ইসলাম লাল বাদশা, নিজসরাইল জামে মসজিদের খতিব হাফেজ উবায়েদ উল্লাহ, সমাজসেবক মঞ্জুর আলীসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

 হাফেজ আবুল বাশারের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা তার মানবিক কাজের ভূঁয়শী প্রশংসা করেন এবং তার ও তার পরিবারের জন্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

 

এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে হাফেজ আবুল বাশার বলেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকতে। গোপনে দান করে আমি অভ্যস্ত কিন্তু আজ সবাইকে একত্রিত করার একমাত্র উদ্দেশ্য সকলের সাথে পরিচিত হয়ে আগামীতে আপনাদের চাহিদা ও প্রত্যাশা বুঝে যেন আপনাদের কল্যাণে কাজ করতে পারি। এ ব্যপারে তিনি সকলের দোয়া কামনা করেন।

 

উল্লেখ্য, হাফেজ আবুল বাশার একজন মানবিক ও বিত্তশালী মানুষ হিসাবে সমাজে সুপরিচিত। সরাইলের এই কৃতিসন্তান বিভিন্ন সময়ে মানব সেবায় বিশেষ অবদান রেখে যাচ্ছেন বলে জানা গেছে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন