EN

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন অধ্যক্ষ সাজাহান আলম সাজু

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:09 pm , 8 October 2023, Sunday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন অধ্যক্ষ সাজাহান আলম সাজু

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

রোববার (৮ অক্টোবর) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে, গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়া অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক।

উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম(শিউলী আজাদ), আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন মঈন, এডভোকেট কামরুজ্জামান আনসারী, আবদুল হান্নান রতন, অধ্যক্ষ ডক্টর শাহজাহান আলম সাজু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, এডভোকেট নাজমুল হোসেন, এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসার, সাংবাদিক এমডি জালাল, এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী, হাজী ছফিউল্লাহ মিয়া, শাহ মফিজ, প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ ও সদ্য প্রয়াত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপির একমাত্র পুত্র সদ্য আওয়ামী লীগে যোগদানকারী মাইনুল হাসান তুষার। এদের মধ্যে মনোনয়ন বোর্ড আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দিয়েছেন অধ্যক্ষ সাহজাহান আলম সাজুকে।

উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া মারা যান। এতে আসনটি শূণ্য হয়। আগামী ৫ নভেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে এ আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন