৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

বাবার হত্যাকারীদের বিচার না হলে আমরা আত্মহত্যা করিব

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , ১২ আগস্ট ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বাবার হত্যাকারীদের বিচার না হলে আমরা আত্মহত্যা করিব

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

“আমার বাবার হত্যাকারীদের বিচার না হলে আমরা আত্মহত্যা করিব, আমাদেরকে কেন এতিম করা হয়েছে? হত্যাকারীদের আমরা ফাঁসি চাই।” -বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে প্রতিপক্ষের হাতে নিহত হাফিজ উদ্দিনের বড় সন্তান ফাহিম রহমান।

শুক্রবার ( ১১ আগস্ট) সকাল ১২ টায় উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাবা হাফিজ উদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে তার বড় পুত্র ফাহিম রহমানের নেতৃত্বে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী ও নিহতের পরিবার।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত হাফিজ উদ্দিনের বড় ছেলে  ফাহিম রহমান, মুজিবুর রহমান, সাইফ ও নিহতের স্ত্রী  প্রমূখ।

বক্তারা হত্যাকান্ডের মূল হোতা রায়হানসহ সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহতের স্বজন ও গ্রামবাসীসহ সহস্রাধিক লোক অংশ নেয়।
উল্লেখ্য গত ৪ আগষ্ট বিকাল ৫ টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের মসজিদের কাছে পূর্বশত্রুতার জের ধরে হাফিজ উদ্দিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত হাফিজ উদ্দিনের ছেলে আরমান বাদী হয়ে রায়হান, আক্কাছ মন্ডলসহ অজ্ঞাত ২০ জনের নামে হত্যা মামলা দায়ের করে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন