EN

সরাইলে আচার ভেবে তেলাপোকার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু!

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:55 pm , 22 June 2023, Thursday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইলে আচার ভেবে তেলাপোকার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু!

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আচার ভেবে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৫) ও একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুক ফাটা কান্নায় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, বারপাইকা গ্রামে দুই শিশু খেলা করার এক ফাঁকে ঘরের খাটের নিচে তেলাপোকা মারার ওষুধের প্যাকেটকে আচারের প্যাকেট মনে করে খেয়ে ফেলে। বুঝতে পেরে স্বজনরা তাদের দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে সেই শিশুরও মৃত্যু হয়।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, তেলাপোকার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন