EN

সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:03 pm , 1 June 2023, Thursday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান জিল্লুর মৃত্যুতে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১জুন) বিকালে সরাইল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে উক্ত শোকসভা ও দোয়া মাহফিল হয়।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

জেলা থেকে আগত অন্যান্য দলীয় নেতৃবৃন্দ, সরাইল উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর নেতা-কর্মীরা উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য সোমবার (২৯ মে) সন্ধা ৬ টা ৪৫ মিনিটে জেলা শহরের ফুলবাড়িয়া নিজ বাসভবনে জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। পরদিন মঙ্গলবার (৩০ মে) বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টেংকের পাড় ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের মধ্য দিয়ে হাজার হাজার দলীয় নেতা-কর্মী অশ্রুসিক্ত নয়নে বিএনপির বর্ষীয়ান এই নেতাকে চির বিদায় জানান।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন