EN

সরাইলে ফসলি জমি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:21 pm , 2 February 2023, Thursday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে ফসলি জমি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলি জমি থেকে আব্দুল হামিদ (৪৮) নামে এক জনের লাশ উদ্ধার করেছেন পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামের ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল হামিদ উচালিয়াপাড়া এলাকার মৃত আব্দুল আলিমের দ্বিতীয় ছেলে। সে সৌদি প্রবাসী হাবিবের বড় ভাই। পাঁচ ভাইয়ের মধ্যে আব্দুল হামিদ ছিল দ্বিতীয়। নিহত আব্দুল হামিদ তিন সন্তানের জনক, তার দুই ছেলে ও এক মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে আব্দুল হামিদের মুঠোফোন নম্বরে কে বা কারা ফোন দিলে হামিদ ঘর থেকে বেরিয়ে আসে। রাতে আর বাড়ি ফিরে নাই মুঠোফোনে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি। পরে আজ বৃহস্পতিবার সকালে উচালিয়াপাড়া তার বাড়ি থেকে কয়েকশত গজ উত্তরে ফসলি জমিতে নিহতের মরদেহ সম্পুর্ণ কাঁদামাখা অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে নিহতের পরিবারের লোকজন আবদুল হামিদ কে সনাক্ত করে। পরে সরাইল থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন