EN

সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:56 pm , 19 January 2023, Thursday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও শীতার্ত দরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯জানুয়ারি) বিকালে উপজেলা সদরের বিকাল বাজার (মুলিহাটা) এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব নুর আলম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, সরাইল সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ খোকন, সিনিয়র যুগ্ম আহবায়ক মন্নর আলী, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের আহবায়ক ইসমাইল মিয়া, পানিশ্বর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান সুজন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন