৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ , ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সরাইল উপজেলা শাখার অধীনস্থ নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে নোয়াগাঁও বাজারে নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নুর আলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী।


উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, সদস্য সচিব আল আমিন শাহরিয়ার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন লস্কর ও সদস্য সচিব মীর ওয়ালিদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন