EN

কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:35 pm , 2 December 2022, Friday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৪নং কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ ডিসেম্বর) উপজেলার কালিকচ্ছ এলাকায় উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব নুর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, সরাইল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আল আমিন শাহরিয়ার, সরাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জামাল হোসেন লস্কর ও সদস্য সচিব মোঃ মীর ওয়ালিদ।
৪নং কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের তৃনমূল নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মীরা উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন