EN

বিশেষ সম্মাননা স্মারক পেলেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এমপি

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:51 pm , 18 October 2022, Tuesday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

বিশেষ সম্মাননা স্মারক পেলেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এমপি

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ

ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনের নির্বাচিত বর্তমান এমপি, একাধিক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বিশেষ সম্মাননা স্মারক লাভ করেছেন। মহান আইন পেশায় সুদীর্ঘ ৫০ বছর এর উর্ধ্বকাল অসামান্য অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি তাঁকে এ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।
বিএনপির এ বর্ষীয়ান রাজনীতিবিদ সুদীর্ঘকাল আইন পেশায় নিয়োজিত থেকে জনকল্যাণে কাজ করার স্বীকৃতি স্বরূপ এই বিশেষ সম্মাননা স্মারক লাভ করায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন