৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে কুমিল্লা-৫ আসনের এমপিকে শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে কুমিল্লা-৫ আসনের এমপিকে শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ঃ

কুমিল্লা-৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান সরাইলে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষিকামন্ডলী। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় দুইটির শিক্ষক-শিক্ষিকামন্ডলীর পক্ষ থেকে সরাইলে এমপিকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


এ সময় এডভোকেট আবুল হাসেম খান এমপির সহধর্মিনী সৈয়দা সুলতানা আক্তার রুবি, এমপির ভাইরা ভাই সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, এমপির শ্যালিকা ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দা ফারজানা খানমসহ সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সরাইল আইডিয়াল রেসিডেন্সিসিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।


উল্লেখ্য সরাইল উপজেলার একমাত্র শহীদ বুদ্ধিজীবি এডভোকেট সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার দ্বিতীয় মেয়ে সৈয়দা সুলতানা আক্তার রুবির জামাই কুমিল্লা-৫ আসনের এমপি এডভোকেট আবুল হাসেম খান একান্ত পারিবারিক সফরে বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের আলীনগর গ্রামে নিজ শুশুরবাড়িতে আগমন করলে এমপিকে ফুলেল সংবর্ধনায় বরণ করেন এমপির শ্যালক ও আওয়ামী লীগ নেতা এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসারসহ পরিবারের অন্যান্য সদস্যগণ।

একইদিন বাদ আছর আলীনগর গ্রামের কবরস্থানে গিয়ে শুশুর শহীদ বুদ্ধিজীবি সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার কবর জিয়ারত করেন এমপি এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কুমিল্লা-৫ আসনের এই এমপির সরাইলে শুশুরালয়ে আগমন উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল সংবর্ধনায় এমপিকে সরাইলে স্বাগত জানান বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন