৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ , ৮ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) বিকালে উপজেলার কালিকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক উক্ত “কৃষক সমাবেশ” এর আয়োজন করা হয়।

  কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

 সরাইল উপজেলা কৃষক দলের আহ্বায়ক  মোঃ মশিউর রহমান মাস্টার ও সদস্য সচিব জয়নাল আবেদিন রাজুসহ সরাইল উপজেলার মাঠ পর্যায়ের কৃষকগণ এবং  বিএনপি ও  বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উক্ত কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের সদস্য সচিব সৈয়দ মিনহাজুল ইসলাম জাকির।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন