হাইওয়ে পুলিশের নতুন প্রধান হলেন সরাইলের কৃতী সন্তান মো. সায়েদুর রহমান
বার্তা সম্পাদক প্রকাশিত: 1:28 pm , 5 November 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 4 hours আগে
হাইওয়ে পুলিশের নতুন প্রধান হলেন সরাইলের কৃতী সন্তান মো. সায়েদুর রহমান
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কৃতী সন্তান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. সায়েদুর রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে পুলিশ সদর দপ্তর থেকে হাইওয়ে পুলিশে বদলি ও পদায়ন করা হয়।
মো. সায়েদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের সন্তান। তিনি সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমানের ছোট ভাই। তিনি বর্তমানে শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে ডিআইজি পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। গত ২৩ আগস্ট ২০২৬ সালে সরকার তাঁকে গ্রেড-২ পদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে পদোন্নতি দেয়। পদোন্নতির পর তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সর্বশেষ মঙ্গলবারের প্রজ্ঞাপনে তাঁকে পুলিশ সদর দপ্তর থেকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। এর মাধ্যমে তিনি হাইওয়ে পুলিশের নেতৃত্বের দায়িত্ব পেলেন। তাঁর আগে এ দায়িত্বে ছিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। তাঁকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে মো. সায়েদুর রহমানের নতুন এই দায়িত্ব পাওয়ার খবরে তাঁর নিজ এলাকা সরাইলসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।










আপনার মন্তব্য লিখুন