৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সৎ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই: কর্মী সমাবেশে মাওলানা মোবারক হোসাইন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ , ১০ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

সৎ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই: কর্মী সমাবেশে মাওলানা মোবারক হোসাইন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জেলা আমীর ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন বলেন, সৎ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই।  তিনি আরও বলেন, আমরা কোরআন-সুন্নাহভিত্তিক শাসন ব্যবস্থা চাই, যা মানুষের জীবন থেকে অন্যায়, শোষণ ও দুর্নীতিমুক্ত নিশ্চিত করবে। শনিবার(৯ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দী গ্রামে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদকন এড. মুনিরুজ্জামান, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মো: রোকন উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখা আমির মো: এনাম খান, উপজেলা সেক্রেটারি মো: নুরুজ্জামান জাবেদ, উপজেলা সহকারি সেক্রেটারী তারিকুল ইসলাম তারেকসহ ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মী সমাবেশে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর  প্রতিক দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে স্থানীয় নেতা-কর্মীদের কাজ করে যাওয়ার আহবান জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন