EN

স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার মতবিনিময় সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 3:10 pm , 19 January 2023, Thursday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার মতবিনিময় সভা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল -আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার নির্বাচনী প্রচারনা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১২টার দিকে উপজেলা’র হাজী মকছুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫ গ্রামের মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


হাজী সিরাজ খানের সভাপতিত্বে ও অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদির সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ৫ বারের এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। বক্তব্য দেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, পাকশিমুল ইউপি’র সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কুতুবুল আলম, সৌদী আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, ইউপি সদস্য মোঃ সুজন মিয়া প্রমুখ।
এসময় উপস্থিত ৫ গ্রামের মানুষের কাছে স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া তাঁকে ভোট দেয়ার জন্য আহবান জানান। উপস্থিত সকলে এই প্রবীণ নেতাকে আগামী ১ ফেব্রুয়ারি সারাদিন ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন