৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সৈয়দটুলা পশিমপাড়া ভোলন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ , ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সৈয়দটুলা পশিমপাড়া ভোলন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিমপাড়া ভোলন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে সৈয়দটুলা পশ্চিমপাড়া ইকবাল স্মৃতি মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

স্থানীয় সমাজসেবক আব্দুস সোবহান মাখন এর সভাপতিত্বে অনুষ্ঠিত্ব  উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুল হক, স্থানীয় সমাজসেবক সিদ্দিক আলী, হাবিব মিয়া, জাহাদ আলী, সরাইল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার, যুবদল নেতা মিজান মিয়া, কৃষক দল নেতা জিন্নত আলী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস সরাইল উপজেলা শাখার সভাপতি রিপণ ঠাকুর, সদস্য সচিব সৈয়দ জাকিরুল ইসলাম, জাসাস নেতা আব্দুল আলী, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ, সরাইল উপজেলা নবীন দলের সভাপতি অনিক হোসেন মৃধা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও সহসভাপতি আলমগীর মিয়া।

খেলায় ৩২ টিম বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দী দলের মধ্যে সৈয়দটুলা পশ্চিমপাড়া চুমকি একাদশ বিজয়ী হয়। রানার্স আপ হয় সরাইল একাডেমী একাদশ। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক স্থানীয় বিএনপি নেতা আবন আলীর হাতে একটি ফ্রিজ পুরস্কার হিসেবে তুলে দেন খেলার প্রধান অতিথি এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। এ সময় রানার্স আপ দলের হাতে একটি টিভি পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।

পুরো টুর্ণামেন্টের আয়োজক ছিলেন স্থানীয় এলাকার সমাজসেবক ও স্থানীয় বিএনপি নেতা মোশাররফ হোসেন এবং আবন আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী শফিক মিয়া, তাজুল মিয়া ও রশিদ মিয়াসহ স্থানীয় অন্যান্য এলাকাবাসী।

বিভিন্ন স্তরের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উক্ত খেলায় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন