৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সাবেক এমপি শিউলি আজাদ গ্রেপ্তার, ৮দিনের রিমান্ডে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ , ৭ অক্টোবর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সাবেক এমপি শিউলি আজাদ গ্রেপ্তার, ৮দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সরাইল নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগমকে (শিউলি আজাদ) গ্রেপ্তার করা হয়েছে।  রোববার রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাতেই তাঁকে সরাইল থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়। সোমবার (৭ অক্টোবর) উম্মে ফাতেমা নাজমা বেগমকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বলেন,  উম্মে ফাতেমা নাজমা বেগমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২ টায় তাঁকে আদালতে প্রেরণ করা হয়। এ সময় আদালতের নিকট ১০ দিনের রিমান্ড চাইলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সরাইল থানা সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর উম্মে ফাতেমা নাজমা বেগম, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ নেতা-কর্মীর বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা হয়। তিনি ওই মামলার ৪ নম্বর আসামি। উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা সুলতান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৮ মার্চ হেফাজতে ইসলামের আন্দোলনের সময় সরাইল বিশ্বরোড মোড় এলাকায় আসামিদের গুলিতে নিহত হন উপজেলার কাটানিশার গ্রামের মুজান মিয়ার ছেলে লিটন মিয়া (২৭)। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। ওই ঘটনায় মামলা করেন সুলতান উদ্দিন।

উম্মে ফাতেমা নাজমা বেগম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের তিনজনের আংশিক কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের সহধর্মিনী।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন