৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সাংবাদিক বিজনকে হত্যার হুমকির বিচার দাবিতে সরাইলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ , ১১ নভেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

2 3
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক
দৈনিক মানবজমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবীণ সাংবাদিক জাবেদ রহিম বিজনকে হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। সরাইল, আশুগঞ্জ ও নাসিরনগর প্রেসক্লাবের উদ্যোগে আজ সোমবার(১১নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে এ কর্মসূচি পালিত হয়। মাববন্ধন শেষে সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল-মামুন, নাসিরনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আক্তার হোসেন, সাবেক সভাপতি মো. আজিজুর রহমান চৌধুরী, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ফয়সাল আহমেদ মৃধা দুলাল প্রমূখ। বক্তারা বলেন, আখাউড়া উপজেলার মেয়র যুবলীগ নেতা কাজলের অপকর্ম ও দূর্নীতির উপর প্রতিবেদন করায় দৈনিক মানবজমিন পত্রিকার কয়েক’শ কপি তার ভাই ও অনুসারীদের দিয়ে ছিনতাই করে নিজ বাড়িতে পুড়িয়ে ফেলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক বিজনকে হত্যার হুমকি দিচ্ছে তার কিছু স্বজন ও সমর্থকরা। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সরাইল, আশুগঞ্জ ও নাসিরনগর প্রেসক্লাবের সাংবাদিকসহ জেলা প্রেসক্লাবের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার বিশেষ ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন