৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল “সৈয়দটুলা পশ্চিমপাড়া ভোলন নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র” ৯ম বার্ষিক মাহফিল ১৯ ও ২০ জানুয়ারী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ , ১৭ জানুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের ” সৈয়দটুলা পশ্চিমপাড়া ভোলন নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র” ৯ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ১৯ ও ২০ জানুয়ারী রোজ মঙ্গলবার ও বুধবার প্রত্যহ বাদ আছর হতে অনুষ্ঠিত হবে। মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে আয়োজিত উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন সরাইল আলীনগর মাদ্রাসার সদরে মুহতামিম আল্লামা আবু সাঈদ সাহেব। সহসভাপতি হিসেবে আসন গ্রহন করবেন সৈয়দটুলা পশ্চিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি মোরশেদ আলম চৌধুরী সাহেব। প্রধান অতিথি হিসেবে আসন গ্রহন করবেন আল্লামা আবু তাহের জিহাদী সাহেব, ঢাকা।বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহন করবেন আইরল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম হাসেমী সাহেব, মাওলানা মারুফ খান জাহেদী সাহেব, কালিকচ্ছ, মাওলানা মুফতি ইয়াছিন সাহেব, সরাইল প্রাতঃ বাজার জামে মসজিদ, মাধবপুর ভানেশ্বর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আহমদ উল্লাহ আশরাফ সাহেব, মাওলানা সাইদুল ইসলাম আশরাফী সাহেব, মালিহাতা মাদ্রাসা, জেঠাগ্রাম মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা আব্দুল মুনিন উসমানী সাহেব। এছাড়াও অন্যান্য আলেম ওলামাগণ ও ইসলাম প্রিয় বিশেষ মেহমানগণ উক্ত মাহফিলে তাশরীফ আনিবেন। প্রতিবছরের ন্যায় এইবারও মাহফিলের সৌজন্যে হ্যান্ডবিল, পোস্টার ও ব্যানার প্রদান করেছেন মক্কা নিরাপদ অটোর সত্ত্বাধিকারী ও ৭নং সরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সেলিম খন্দকার। মাদ্রাসা পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ক্বারী মোশারফ হুসাইন ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারী মোহাম্মদ আব্দুল করিম মাস্টার ওলামায়ে-কেরাম, অতিথিবৃন্দ, সকল ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদি জনতাসহ সর্বস্তরের লোকজনকে উক্ত মাহফিলে উপস্থিত হয়ে দ্বীন ও দুনিয়াবী নেকী হাসিলের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন