EN

সরাইল সদরে গণসংযোগ করেছেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজল মিয়া

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:10 pm , 17 July 2026, Friday , পোষ্ট করা হয়েছে 3 months আগে

সরাইল সদরে গণসংযোগ করেছেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজল মিয়া

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. কাজল মিয়া উপজেলা সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। শুক্রবার(১৭জুলাই) বিকালে উপজেলা সদরের বিকাল বাজার, প্রাত:বাজার, বড্ডাপাড়া, উচালিয়াপাড়াসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন সড়কে গণ সংযোগ করেন। নিজ এলাকা সৈয়দটুলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকদের নিয়ে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থণ কামনা করেন।

মো. কাজল মিয়া ইতিপূর্বে সরাইল সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ছিলেন। এছাড়া মেম্বার থাকাকালীন সময়ে তিনি ৭নং সরাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ব্যপারে চেয়ারম্যান প্রার্থী মো. কাজল মিয়া বলেন, প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই নিজ গ্রামসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। যুবসমাজ, প্রবীণ মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন