৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল বিকাল বাজারে “রুবায়িত রাইস মিল” এর শুভ উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ , ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইল বিকাল বাজারে “রুবায়িত রাইস মিল” এর শুভ উদ্বোধন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিকাল বাজারে “রুবায়িত রাইস মিল” এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের কাচারিপাড়া পুকুরের দক্ষিণ পশ্চিম কর্ণারে প্রাইমারি স্কুল সংলগ্ন বিকাল বাজারে উক্ত রাইস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বুধবার (১১ সেপ্টেম্বর) বাদ আছর মিল কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, এলাকার বিশেষ ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন আশুগঞ্জ বাহাদুরপুর মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সোলায়মান আরকানি।

উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়ার কৃতি সন্তান ও রুবায়িত রাইস মিলের স্বত্তাধিকারী মো: বাচ্চু মিয়া বলেন, আধুনিক মেশিনে একই সাথে এই মিলে ধান, গম, হলুদ, মরিচ, ধনিয়া, অটোকুড়া ভাঙ্গানো ও বিক্রি করা হবে। তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন