৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইল বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল 

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে সরাইল সদরে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভা করেন।

এ সময় মিছিলে ঝাড়ু হাতে নিয়ে নবগঠিত উপজেলা বিএনপির কমিটিকে বিতর্কিত আখ্যা দেওয়া হয়। অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা।

সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল কলেজের সাবেক ভিপি মো. ওসমান খান, বিএনপির সাবেক নেতা আফজাল হোসেন, ঠিকাদার শফিকুল ইসলাম খন্দকার সেলু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ, বর্তমান ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আব্দুল জব্বার প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন