EN

সরাইল প্রেসক্লাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন সাংবাদিক এমডি জালাল

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:52 pm , 20 June 2024, Thursday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইল প্রেসক্লাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন সাংবাদিক এমডি জালাল

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সাংবাদিক এমডি জালাল। বুধবার(১৯ জুন) দুপুরে তিনি সরাইল প্রেসক্লাবে এসে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার এলাকার কৃতি সন্তান, বিবিসি নিউজ টোয়েন্টিফোর এর হেড অব নিউজ ও আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব এমডি জালাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক অপু ও ভোরের দর্পণ পত্রিকার সরাইল প্রতিনিধি মাহবুবুর রহমান খন্দকার।

এ সময় বক্তব্য দেন সরাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ ইব্রাহিম, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ ও সাহিত্য পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন