EN

সরাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন আজ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:05 am , 14 February 2024, Wednesday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন আজ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উক্ত নির্বাচনের প্রিজাইডিং অফিসার সহিদ খালিদ জামিল খান এর কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮জন। সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন  দৈনিক ইনকিলাব পত্রিকার সরাইল প্রতিনিধি মো: আইয়ুব খান ও সাপ্তাহিক পরগণা পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলী। সহসভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাহবুব খান, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি  সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মো: জুলকার নাঈন ও দৈনিক প্রভাত পত্রিকার প্রতিনিধি মো: সামছুল আরেফিন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন ডেইলি পেনব্রিজ পত্রিকার প্রতিনিধি মো: তারিকুল ইসলাম দুলাল ও ওয়াশিংটন নিউজ এর প্রতিনিধি মো: তৌফিক আহমেদ তফছির। সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মো: জহিরুল ইসলাম রিপণ ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি শেখ মো: সিরাজুল ইসলাম।

নির্বাচনে ঘোষিত তফছিল অনুযায়ী কোনো প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি শেখ মো: ইব্রাহিম, অর্থ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর ও বিজয় টিভির প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো: মুরাদ খান, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক  ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার প্রতিনিধি এম এ মুসা ও পাক্ষিক বাতায়নের জেসমিন সুলতানা মুসা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন