৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতিঃ আইয়ুব খান, সাধারণ সম্পাদকঃ মাহবুব খান বাবুল, অর্থ সম্পাদকঃ আব্দুল করিম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ , ১৭ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতিঃ আইয়ুব খান, সাধারণ সম্পাদকঃ মাহবুব খান বাবুল, অর্থ সম্পাদকঃ আব্দুল করিম

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

সরাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সভাপতি পদে মোঃ আইয়ুব খান( দৈনিক ইনকিলাব), সহ-সভাপতি পদে এম এ মোসা(দৈনিক ব্রাহ্মণবাড়িয়া) ও জুলকার নাঈন(দৈনিক ইত্তেফাক) এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুব খান বাবুল(দৈনিক মানব জমিন) নির্বাচিত হয়েছেন।
ইতিপূর্বে যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ কামরুজ্জামান ইউসুফ( দৈনিক সংবাদ), অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল করিম(দৈনিক নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক পদে শেখ মোঃ ইব্রাহিম(দৈনিক মানব কন্ঠ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে জহিরুল ইসলাম রিপন( দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মাসুদ(দৈনিক খবর ও বিজয় টিভি), কার্যকরী সদস্য পদে জেসমিন সুলতানা মুসা(পাক্ষিক বাতায়ন) ও কার্যকরী সদস্য পদে যতীন্দ্র মোহন চৌধুরী(দৈনিক সরোদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন