EN

সরাইল পানিশ্বর ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:07 pm , 1 March 2022, Tuesday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইল পানিশ্বর ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ মার্চ) বিকালে পানিশ্বর ইউনিয়ন যুবদলের উদ্যোগে উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মীসভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক-১ মোঃ নুরুল আমিন মাস্টার। সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নুর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

IMG-20220301-WA0030
এ ব্যপারে সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী বলেন, ৫ নং পানিশ্বর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের তৃণমূল নেতা-কর্মীদের উপস্থিতিতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে পানিশ্বর ইউনিয়ন যুবদলের মেয়াদ উত্তীর্ণ সাবেক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী শীঘ্রই ৫নং পানিশ্বর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠন করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন