৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার:২

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ , ১ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশেষ অভিযান পরিচালনা করে ২জনকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও মাদক ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কুট্টাপাড়া এলাকার হাবিবুর রহমানের পুত্র মোঃ জাকলেস ও একই এলাকার বোরহান মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) উপজেলা সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়ার দিক নির্দেশনায় পশ্চিম কুট্টাপাড়া এলাকা থেকে এস.আই মিজানুর রহমান, এস.আই খলিলুর রহমান, এ.এস.আই জুয়েল রানা ভুঁইয়া, এ.এস.আই রাজীব মজুমদার ও এ.এস.আই গোপী মোহন সরকার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন