EN

সরাইল থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:21 am , 22 March 2021, Monday , পোষ্ট করা হয়েছে 6 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার (২১ মার্চ ) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের উদ্যোগে শোভাযাত্রা, সচেতনতা মূলক প্রচারণা ও সরাইল বাজারে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ ও সরাইল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোঃ কবির হোসেনসহ সরাইল থানার অন্যান্য পুলিশ অফিসার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সরাইল সার্কেল এর এএসপি মোঃ আনিছুর রহমান বলেন, মাস্ক বিতরণ কর্মসূচির শুরুতে তিন শতাধিক মানুষকে মাস্ক প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সরাইল উপজেলায় সর্বত্র মাস্ক বিতরণ করা হবে। তিনি আরও বলেন, ঘর থেকে বের হলেই মাস্ক পরবেন, কখনোই মাস্ক নিয়ে আসতে ভুলবেন না। যতদিন পর্যন্ত সারা বিশ্ব করোনা ঝুঁকি মুক্ত না হয়, ততদিন আমাদের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। নিজের, নিজের সন্তানের, পরিবারের জন্য এবং বয়স্ক নাগরিকদের চিন্তা করে সবাইকে মাস্ক পরতে হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন