EN

সরাইল টি-ঘর দীঘি থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:33 pm , 7 April 2022, Thursday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইল টি-ঘর দীঘি থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়য়া):

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টি-ঘর দীঘি থেকে কাঠের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে দীঘি খননকালে মূর্তিটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বর্তমানে শুষ্ক মৌসুম হওয়ায় উপজেলার টি-ঘর গ্রামের বৃহৎ আকারের দীঘির একাংশের মাটি কাটা হচ্ছিল বেকু (খনন যন্ত্র) দিয়ে। এ সময় বেকুর আগায় এলাকার লোকজন প্রথমে কাঁদা মাখা অবস্থায় মূর্তিটিকে দেখতে পান। পরে খননকারিরা কষ্টি পাথরের মূর্তি ভেবে এটিকে সরিয়ে ফেলার চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নেয়।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করেছে। মূর্তিটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি নিম কাঠের তৈরি বিষ্ণুমূর্তি। আমরা যথাযথ আইনি প্রক্রিয়া শেষে প্রত্নতত্ত্ব অধিদফতর কর্তৃপক্ষের হাতে তুলে দেব।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন